আত্রাইয়ে শেখ রাসেল দিবস পালন

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩; সময়: ৩:২৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৃথক পৃথক ভাবে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাসে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি।

দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র‌্যালি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়।

র‌্যালী শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের সাথে সাথে ফলোক উন্মোচন করা হয়।

পরে আলোচনা সভায় ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাস,ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, আইসিটি অফিসার সানজির উদ্দিন শিশির, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী ইমরান খান, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

অপরদিকে উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিবস উদযাপন করেন।

উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি শাহীদ শিপলুর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আফছার আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েলসহ আওয়ামী লীগ পরিবারের সদস্যগণ বক্তব্য রাখেন।

এছাড়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজভাবে দিবস পালন করেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন