সীমান্তহাটের জায়গা দেখতে শিবগঞ্জে ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩; সময়: ৫:৩৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ ও ভারত যৌথ সীমান্ত হাটের জন্য জায়গা ঘুরে দেখেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। উপজেলার জমিনপুর এলাকায় বাংলাদেশ ও ভারত সীমান্তে এ হাট বসবে বলে জানা গেছে। বুধবার দুপুরে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার এ হাটের জায়গা পরিদর্শনে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা কৃষকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের কিরণগঞ্জ ক্যাম্প কমান্ডার সুবেদার আনিসুর রহমান, বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টারসহ অন্যরা।

এদিকে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এক প্রতিক্রিয়ায় জানান, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব ও ব্যবসায়ীবান্ধব সরকার। উভয় দেশের জনগণের স্বার্থে সীমান্তে হাট বসলে এলাকার পাশাপাশি ভারতের জনসাধারণও উপকৃত হবে। প্রথমবারের মতো শিবগঞ্জে সীমান্তহাট চালু হবে এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে উপজেলাবাসী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন