কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলা যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তিনি সোমবার রাতে ঢাকার এভারকেয়ার প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। পরদিন মঙ্গলবার দুপুরে পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাযা নামাজ শেষে পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসা মাঠে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,ওসি মুহাম্মদ ইব্রাহিম খলিল,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শহীদ উল্যাহ বিএসসি,তরিকুল ইসলাম মুন্সী,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন,ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ,বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া,আনোয়ার সিকদারসহ আরো অনেকে জানাযায় অংশগ্রহন করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ। জানাযার নামাজের আগে আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতীর এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।




