রাণীনগরে নৌকার প্রচারণায় উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত রাণীনগরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল।
শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়া নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারণায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান বক্তা ছিলেন, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু।
আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব।
বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন।
অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, রাণীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, আহম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর পৌর শাখার আহ্বায়ক শ্রী রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ ।




