রাণীনগরে নাবগত ইউএনওর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম উপজেলার বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও অন্যান্য প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা করেন তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাফিজুর রহমান।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, মুক্তিযোদ্ধার পক্ষে মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন, রাজনৈতিক ও সুশীল সমাজের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, রাণীনগর মহিলা কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার মোহন্ত, পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) চাঁদ আক্তার বানু,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁদ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।




