শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মতিউরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩; সময়: ৫:০৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বুধবার বিকেল ৩টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেখটোলা কেন্দ্রীয় গোরস্থান তার মরদেহ দাফন করা হয়।

এর আগে রাত আড়াইটার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিতকারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাযায় অংশ নেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন