সিরাজগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
প্রকাশিত:
অক্টোবর ২৯, ২০২৩; সময়: ৪:৪০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। নিহত আব্দুস ছাত্তার মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ আকন্দের ছোট ছেলে। উপজেলার বড়হর ইউনিয়নের সরাতৈল গ্রামে এই ঘটনা ঘটে।
বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম আকন্দ জানান, রবিবার দুপুরে নিজ বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের সাথে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে বড় ভাই মজনু আকন্দ ছোট ভাই ছাত্তার আকন্দের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। তখন তাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মারা যায়। ঘটনার পর বড় ভাই মজনু পালিয়ে যায়।
এ ব্যাপারে উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, বিষয়টি জেনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার ও দায়ী ব্যক্তিকে আটকে অভিযান চলছে।




