চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নানা বাড়ীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন মিম

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নানা বাড়ীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন মিম (১১)। নদীতে ডুবে মৃত্যু হলো তার। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার বেলকুপি বিশেষ টোলা পাগলা নদীতে। নিহত মিম শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী চাঁদপুর এলাকার সাইফুদ্দিন ইসলামের কণ্যা।
জানা গেছে, মিমি শিবগঞ্জ উপজেলার বেলকুপি বিশেষ টোলা এলাকায় নানা মিন্টু আলীর বাড়িতে বেড়াতে আসে। এরপর সে পাগলা নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানায় তীব্র স্রোতে তলিয়ে যায়। স্থানীয় শতশত জনগন তাকে উদ্ধার করতে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শিবগঞ্জ স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ডুবুরী টিমের স্মরনাপন্ন হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি ডুবুরীদল বিকাল ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌছে প্রত্যক্ষদর্শীদের দেখানো মোতাবেক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের উপসহকারী পরিচালক মো: মাহাবুবের নির্দেশনা মোতাবেক উদ্ধার কাজ শুরু করে। প্রায় ১ ঘন্টা খোজাখুজির এক পর্যায়ে ডুবুরী আরমান ও রিপনের সহযোগীতায় ডুবুরী দেলোয়ার মিমকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।




