শিবগঞ্জে হরতালে প্রভাব পড়েনি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩; সময়: ৬:৩২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কোন সাড়া মেলেনি। সকাল থেকে শিবগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার জীবনযাত্রা স্বাভাবিক ছিল।

অফিস-আদালত, ব্যাংক-বীমা, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা ছিল। বাস-সিএনজি চলাচল না করলেও অটোরিক্সা স্বাভাবিকভাবে চলাচল করেছে।

এদিকে দেশের বৃত্ততম সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম হয়েছে। হরতাল আহ্বানকারী বিএনপি ও তাদের সমর্থকদের রাজপথে দেখা যায়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন