নাটোরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩; সময়: ১১:৫১ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক : নাটোরে সড়ক দুর্ঘটনায় আইয়ুব আলী (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে নাটোর শহরের বাইপাস সড়কের কান্দিভিটুয়া বটতলা এলকায় ইজিবাইকের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত আইয়ুব আলী শহরের কান্দিভিটুয়ার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জিল্লুর রহমানের ছেলে।

নিহতের ভাই মিজানুর রহমান মিনহাজ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, মানসিক রোগে আক্রান্ত আইয়ুব আলী সোমবার সন্ধ্যার পর শহরের বাইপাস সড়কের কান্দিভিটুয়া বটতলায় গেলে একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নাটোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন