অবরোধে নাটোরে কোন প্রভাব পড়েনি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩; সময়: ১১:৫৬ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক : বিএনপি জামাতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে কোন নাটোরে প্রভাব পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ মঙ্গলবার সকালে অবরোধের প্রথম দিন নাটোর হরিশপুর বাসটার্মিনাল থেকে ঢাকাগামী দুর পাল্লার বাস ছেড়ে যায়।

তবে যাত্রি স্বল্পতার কারনে বেশ কয়েকটি বাস দীর্ঘ সময় টার্মিনালেই অবস্থান করে। একারনে ঢাকা রুটের বাস চলাচল কমে যায়। অপরদিকে সকাল থেকেই আন্তজেলার বিভিন্ন রুটে বাস ট্যাংক লরি চলাচল প্রতিদিনের মতোই স্বাভাবিক রয়েছে।

অপরদিকে নাটোর রেলওয়ে স্টেশনে প্রতিদিনের মতো ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের কোন কর্মীকে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।

তবে ছাত্র ও যুবলীগ কর্মীরা বাঁশের লাঠি হাতে সকাল থেকেই নাটোর রেল স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকা সহ শহরের গুরুত্বপুর্ন এলাকা অবরোধ বিরোধী বিক্ষোভ করে। এছাড়া লাঠি হাতে মোটর সাইকেল নিয়ে গোটা শহরে অবরোধ বিরোধী শোডাউন করে তারা।

অবরোধে শান্তি শৃংখলা রক্ষার জন্য জেলার গুরুত্বপুর্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মজিবুর রহমান বলেন,তারা এই অবরোধ প্রত্যাখান করেছেন।

মঙ্গলবার সকাল থেকে তারা দুরপাল্লা সহ আন্তজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক রেখেছেন। তবে যাত্রি স্বল্পতার জন্য ঢাকা রুট সহ দুরপাল্লার গাড়ি কিছুটা কমে গেছে। অনে গাড়ি টার্মিনালে আসার পর যাত্রি না পেয়ে যাত্রা বাতিল করেছে।

এদিকে সোমবার রাতে নাটোরের নলডাঙ্গায় মোশারফ হোসেন নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে হাত-পা ভেঙ্গে দিয়ে রাস্তায় ফেলে যায় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। এছাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুনুর রশীদ ও লাপুরে জয়নাল আবেদীন নামে এক শিবির কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সকাল থেকেই আইনশৃংখলঅ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাটোরে শান্তি শৃংখলা বজায় রাখতে জেলার গুরুত্বপুর্ন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন