সিরাজগঞ্জের মহাসড়কে অবরোধের প্রভাব

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : হরতালের পর এবার ঢাকাসহ সারা দেশে বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার সকালে এই কর্মসূচির দ্বিতীয় দিনে অবরোধে সিরটজগঞ্জ শহরে তেমন একটা প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে মহা সড়কে হাটিকুমরুল গোল চত্বরে পন্যবাহী ট্রাক ছাড়া কোন যাত্রিবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। মঙ্গলবার রাতে রায়গঞ্জের তবারাপাড়া গম বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ টহল দিচ্ছে। সড়কে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি। স্বাভাবিকের চেয়ে অনেক কম চলছে যানবাহন।
তবে কর্মমুখী মানুষ থেমে নেই। গন্তব্যে ছুটছেন তারা বিভিন্ন পন্থায়। সিরাজগঞ্জ শহর, সয়দাবাদ, কড্ডার মোড়, নলকা, ও হাটিকুমরুল গোল চত্বর মোড় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ জানান, অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ অনেক কম । সড়কের বিশৃঙ্খলা এড়াতে থানা পুলিশ টহলরত অবস্থায় আছে।




