সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর ও স্মৃতিসৌধের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল লতিফ মীরজা প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ চলাকালীন উত্তরবঙ্গের অন্যতম বেসরকারি যুব কমান্ড সিরাজগঞ্জের পলাশ ডাঙ্গা যুব শিবিরের স্মৃতি রক্ষায় মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর ও স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলার কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাটে তিন কোটি টাকা ব্যায়ে নির্মিত স্থাপনাটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তখন পলাশ ডাঙ্গা যুব শিবিরের সহ-সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, উপস্থিত ছিলেন।




