নিয়ামতপুরে জেল হত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নিয়মতপুর : যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।
ওই সভায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহ-সভাপতি আব্দুস সামাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মোরশেদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ মহন্ত, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কুমার পিন্টু প্রমূখ।
এর আগে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।




