ধামইরহাটে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে বঙ্গবন্ধু পাঠচক্রে উপজেলা যুব লীগের সভাপতি জাবিদ হোসেন মৃদুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, সহ-সভাপতি নুরুজ্জামান হোসেন, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, শাহজাহান আলী, যুবলীগ নেতা সেলিম রেজা, কলেজ ছাত্রলীগের সম্পাদক সুমন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠা বাষির্কী সফল করতে ও জাতীয় নির্বাচনকে তরান্বিত করে নৌকা মার্কাকে বিজয়ী করতে উপস্থিত সকল নেতাকর্মী প্রতিজ্ঞাবদ্ধ হোন।




