মহাদেবপুরে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার নওগাঁর জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সকাল সাড়ে ১১ টার দিকে আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ।
উপজেলা আনসার ভিডিপি অফিসার সেলিনা আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সমবায় অফিসার জাহাংগীর আলম, জেলা পরিষদ সদস্য গোলাম নূরাণী আলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, মহসিন আলী।
অনুষ্ঠানে দেশের সংবিধান ও তা দেশের জনগনের জন্য কত গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করা হয়।




