ঢাকা-ময়মনসিংহ রেলপথে টায়ার জ্বালিয়ে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩; সময়: ১২:২৬ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ রেলপথের টঙ্গী-জয়দেবপুর স্টেশনের সামান্তপুর এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত ইসলামের কর্মীরা। সোমবার (৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, দুষ্কৃতিকারীরা জয়দেবপুর-টঙ্গী স্টেশনের মাঝামাঝি ধীরাশ্রম এলাকায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে আগুন দেয়। এ সময় তারা রেললাইন অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ভোর সাড়ে ৬টার দিকে জয়দেবপুর-টঙ্গী রেল সড়কের সামান্তপুর এলাকায় সাত থেকে আটজন লোক রেল লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। পরে টায়ারের আগুন নিভিয়ে রেল লাইন থেকে সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন