জন্মদিন হোক বর্ণিল

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩; সময়: ৩:১৯ pm | 
খবর > গল্প-ছড়া

শুভ জন্মদিনে সুখের অনুরণনে
বিজলী চমুক তনুমনে।
ধুপছায়ায় সুরের মূর্ছনায়
জীবন এগোক তারুণ্যে।
অভিনন্দন ক্ষণে ক্ষণে।

অন্তরের নৈবেদ্য উথলে ওঠেছে
পংক্তিমালায় যার প্রকাশ।
গ্রহণ করে ঋণী করলে
ঋণী হবে কবি উদাস।

উত্তরের হাওয়ায় ছড়িয়ে দিলাম
সপ্ত সুরের শিখর-চূড়।
আলতো পরশে ছুঁইয়ে যাবে
মনটি হারাবে হয়ে বিমূঢ়।

শৈলীতে সে অনুপ অনুপম
গোলাপ গড়নে রমন্য:
তাঁর প্রশংসায় দৈন্যতা যাদের
তাদের বলবো হীনমন্য;
আপন মহিমায় হোক সে অনন্য!

জন্মদিনের মত দিন হোক সতত
বর্নাঢ্য উৎসবে বর্নিল।
স্মৃতিগুলো সতেজ থাকুক
থাকুক বর্ষব্যাপি অমলিন।
তাঁর জীবনটা হোক স্বপ্নীল।

কবিতা: জন্মদিন হোক বর্ণিল
এ কে সরকার শাওন

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন