চাঁপাইনবাবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের ইসলামপুরে নিজস্ব প্রাঙ্গণে ১৩ ডিসেম্বর বুধবার সকালে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মো. আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পিটিআই এর ইন্সট্রাক্টর (সাধারণ) মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




