বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় মানিককে বিএনপি থেকে বহিস্কার
প্রকাশিত:
মে ৪, ২০২৪; সময়: ৭:৫৫ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মানিককে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। জাহাঙ্গীর হোসেন মানিক আগামী ২১ মে অনুষ্ঠিত বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন।
বহিষ্কার প্রসঙ্গে জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, বহিষ্কারের কোনো চিঠি তিনি পাননি তবে শুনেছেন। তিনি আরো বলেন, দল যে সিদ্ধান্তই নিক, ভোটের মাঠে আছি শেষ পর্যন্ত থাকবোই। কারণ তৃণমুলের জনগণ আমার শক্তি আর তাদের ভোটেই আমি বিজয় অর্জন করবো।




