বিপিএল নিয়ে আবারও আলোচনায় বসছে বিসিবি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪; সময়: ১:৫৮ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক : চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ (শনিবার) আলোচনায় বসবে। এর আগে গত মাসে বিপিএলের প্লেয়ার ড্রাফট ও আসর শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড পরিচালকরা।

তবে জরুরিভাবে আজ সব ফ্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বসতে পারেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় বোর্ডের অন্য পরিচালকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। বিসিবির একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আসন্ন বিপিএলে ৭টি দল কারা থাকবে সেটি জানিয়েছিলেন বিসিবি প্রধান।

সেদিন ফারুক আহমেদ বলেছিলেন, ‘বিপিএল নিয়ে আলাপ করেছি (আজকের সভায়)। টিম ৯৫ শতাংশ কনফার্ম। দল ৩টা পরিবর্তন হয়েছে। নিয়ম-কানুনের কিছু ব্যাপার ছিল, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এক-দুই দিনের মধ্যে সেসব চূড়ান্ত হয়ে যাবে। এরপর বিপিএলের ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন