এসএমসিতে চাকরির সুযোগ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪; সময়: ১২:০৫ pm | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফিল্ড অপারেশন বিভাগ প্রোগ্রাম অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।

আবেদন করা যাবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)।

পদের নাম : প্রোগ্রাম অফিসার।

বিভাগ : ফিল্ড অপারেশন।

পদের সংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, অন্যান্য গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা অথবা ফার্মাসিউটিক্যালস পণ্যে ভালো জ্ঞান। কম্পিউটারে এমএস অফিস অ্যাপ্লিকেশনে ভালো দক্ষতা।

অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন : চুক্তিভিত্তিক।

কর্মক্ষেত্র : অফিসে।

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর।

কর্মস্থল : দেশের যেকোনো স্থানে।

বেতন : আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ১৬ অক্টোবর ২০২৪

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন