পবার দুয়ারীতে ফুটবলে চ্যাম্পিয়ন ন্যাশনাল ব্যাংক গ্রাহক দল

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪; সময়: ৯:০৬ pm | 
খবর > খেলা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার দুয়ারীতে একদিনের ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ব্যাংক লিমিটেড গ্রাহক দল ও রানারআপ দুয়ারী নবায়ন সংঘ।

দুয়ারী নবায়ন সংঘ উদ্যোগে দুয়ারী প্রাইমারি স্কুল মাঠে ২৬তম একদিনের ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক আব্দুর রহিম, নওহাটা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির ও নওহাটা পৌর সাবেক মেয়র আলহাজ্ব শেখ মো. মকবুল হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম, সদস্য মো. শরিফুর রহমান শরিফ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড রাজশাহীর এক্সিকিউটিভ অফিসার রফিকুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশন (সাবেক) কাউন্সিলর মো. আবু বাক্কার কিনু, মহানগর দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি ও নওহাটা পৌর ছাত্রদলের (সাবেক) সাংগঠনিক সম্পাদক এ্যাড. মো. শামিম আহম্মেদ।

দুয়ারী নবায়ন সংঘের সভাপতি এনায়েতুল্লাহ খান সবুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেফাজ উদ্দিন, ইউসুফ রানা উজ্জল, সাজ্জাদ আলী, ইসতিয়াক, মোখলেছুর রহমান, আজাদ আলী প্রমুখ।
দুয়ারী নবায়ন যুব সংঘের একদিনের এই ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনালে চ্যাম্পিয়ন ন্যাশনাল ব্যাংক গ্রাহক দলকে ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দুয়ারী নবায়ন যুব সংঘকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন