এসকেএফ ফার্মায় নিয়োগ, রয়েছে বিদেশ ভ্রমণের সুযোগ

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪; সময়: ২:৫১ pm | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যানিম্যাল হেলথ ডিভিশন টেকনিকাল সার্ভিসেস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৪

পদ ও লোকবল: নির্ধারিত নয়

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৪

অফিশিয়াল ওয়েবসাইট: https://skfbd.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড

পদের নাম: টেকনিকাল সার্ভিসেস অফিসার

বিভাগ: অ্যানিম্যাল হেলথ ডিভিশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি,তবে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ।

অন্যান্য যোগ্যতা: পশুচিকিৎসা এবং কৃষকদের কাছে বৈজ্ঞানিক তথ্য প্রচারে দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: ত্রৈমাসিক প্রণোদনা, উৎসব বোনাস, লাভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, বিদেশ সফর, গ্রুপ বিমা, টিএ/ডিএ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২৪

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন