নেতৃত্ব কথা রাখেনি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫; সময়: ৭:৪৫ pm | 
খবর > নতুন প্রজন্ম

অনেকে গালি দেবেন ভৎসনা করবেন
জানি, অনেকে রাগে-ক্ষোভে প্রাণনাশের
হুমকি দেবেন, তাও মানি-
সাহস করে নির্ভয়ে তাদের কথা বলি
যারা স্বপ্ন দেখায়, আখের গোছায়-
তাদের কথায় চলি,
ক্ষমতায় যেই যায়, জনগণকে মচলাই
আর রং নেই সারা গায়
অস্তিত্ব রক্ষায় নেতারাই বদখাই
সংবিধান বদলায়
জনতা দোল খায়, সাঁতরায়-কাতরাই
সত্যি…।

নেই ইংরেজ, নেই পাকিস্তানী
আমরা সবায় বাংলাদেশী
আমাদের রক্তের আমরাই বেঈমান
খুন ধর্ষণ সমানে সমান
আবার রাজনৈতিক পালাবদল
বদলে যায় বিচার সালিশ
শুরু হয় নতুন মালিশ
আজ স্বাধীনতার অর্ধ শতাব্দি
অতিত হলেও কোন রাজনীতিবিদ
আমলা মন্ত্রী আমজনতাকে দেয়া প্রতিশ্রুতি
রাখেনি; বারবার আন্দোলন
রক্ত ঝরে, পেছাই বাংলাদেশ-
সত্যি…।

হাজার বছরের অপেক্ষা
সাহস আর উদ্দীপনা প্রাণত্যাগী সংগ্রাম
বাংলার অন্তরে শুধু মুক্তির স্বপ্ন
তবে, স্বাধীন দেশে বারবার
পরাহত সেদিনের রক্তঝরা স্বপ্ন
সেই ৭৪ সাল থেকে ক্রমে ক্রমে
গণতন্ত্র রূপ নিলো জোরতন্ত্র স্বৈরতন্ত্র
সংসারতন্ত্র পৈত্রিকতন্ত্র-
স্বাধীনতা নিয়ে জনগণের আবেগ
নেতাদের রাজনীতি
আমলাদের অর্থনীতি
আবার বিশ্লেষকদের নিখাদ অভিযোগ-
সত্যি…।

সাক্ষাৎ মুক্তিযোদ্ধারা অনেকেই
আজ নেই, কালের বিবর্তনে
অবশিষ্টজনেরাও চলে যাবে-
নতুন প্রজন্মের কাছে ইতিহাস
হবে; স্বাধীনতা নিছক একটা কিছু-
স্বাধীনতার শুভ্রতা, সত্যতা অধিকার
প্রাপ্যতা হবে বড় চ্যালেঞ্জ
জন আশায় ব্যর্থতা
কাজে-কর্মে নির্ভেজাল স্বচ্ছতা এখনও সুদুরে;
বাড়ছে হিংসা-বিদ্বেশ ব্যাংক ব্যালেন্স,
সত্যি…।

যে দেশে
কাজহীন কোটি মানুষ, লক্ষ মেধাবী বেকার
দুর্নীতি সুদ-ঘুষে দেশ
চাকরি পায় অমেধাবী
অযোগ্য নেতাই বেশ
তাই দেশে
স্বাধীনতার অমৃতই যে আজ শুধুই জঞ্জাল
অন্ন বস্ত্রের ভিখারি এখনও যে দেশে
লোভে-পাপে
বাসস্থান চিকিৎসায় মানুষ কঙ্কাল,
সত্যি…।

এখনো স্বাধীনতার সুফল সৃষ্টি দেখাইনি রাজনীতি
কু-চিন্তার ফসলে জিম্মি এ দেশ
ব্যক্তি সমাজ রাষ্ট্র পাইনি
মানবিক মুক্তি; বেড়েছে ওশুরের শক্তি।
সেদিনের ধর্ষিত বোন, পঙ্গুপিতার আহাজারি
ছেলেহারা মায়ের বুকভাটা আর্তনাদ
আসাদের রক্তেভেজা লাল শার্ট
শহীদ সাইদ-হৃদয়-মুগ্ধের তাজা রক্ত
আজও দেখতে হয়; স্বাধীন বাংলায়,
সত্যি…।

আর কতদিন—-

লেখক: সাংবাদিক, কবি ও কলামিস্ট, মাহবুব দুলাল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন