সকালের নাশতায় শর্করা রাখার জন্য গুরুত্ব

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫; সময়: ৪:৫২ pm | 
খবর > স্বাস্থ্য

পদ্মাটাইমস ডেস্ক : স্বাস্থ্যকর সকালের নাশতা দেহের ওজন ভারসাম্যে রাখতে সাহায্য করে। বিপাক ক্রিয়াকে বাড়িয়ে দেয় এবং সারা দিনে শক্তি খরচ করতে সহায়তা করে। আর এ কারণেই সকালের নাশতায় শর্করা রাখার জন্য গুরুত্ব দিচ্ছে ডায়েটেশিয়ানরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা সংস্থা মায়ো ক্লিনিক বলছে, সকালের নাশতা অবশ্যই সুষম হতে হবে। কারণ এটি সুস্বাস্থ্য নিশ্চিত করে। তবে সুষম খাদ্যের পাশাপাশি শর্করার দিকেও জোর দিতে হবে সকালের নাশতায়।

কারণ হিসেবে মায়ো ক্লিনিক জানিয়েছে, শর্করা দেহে সেরোটোনিন নিঃসরণের মাধ্যমে মন, মেজাজ ও মানসিক অবস্থাকে উন্নত করে। যা মনকে সজীব ও সতেজ রাখে। তাই দিনের শুরুটা শর্করা দিয়ে শুরু করা প্রয়োজনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়া সকালের নাশতায় সবজি, দই, ফলমূল রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। সকালের নাশতার পর খেতে পারেন হরলিক্স, গ্রিনটি, আদা চায়ের মতো উপকারী পানীয়।

মনে রাখবেন, সকালের নাশতায় কোনো অবহেলা নয়। হালকা কিংবা ভারী যেকোনো খাবারই সকালে খেয়ে নিন। কেননা দীর্ঘ সময় ধরে সকালের নাশতা বাদ দিলে শরীরে ক্যালরি ঘাটতির সমস্যা দেখা দেয়। যা আপনার শরীরকে দুর্বল করে ক্লান্তিবোধ আপনাকে ঘিরে ধরে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন