ডায়াবেটিসে ওজন কমাতে পারে এই বিশেষ পানীয়

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫; সময়: ২:৫৫ pm | 
খবর > স্বাস্থ্য

পদ্মাটাইমস ডেস্ক : ডায়াবেটিস থাকলে খাবারের বিষয়ে সতর্ক থাকতে হয়, বিশেষ করে ওজন কমানোর ক্ষেত্রে। ডায়াবেটিস ও ওজন বৃদ্ধি-এই দুই সমস্যা একসঙ্গে থাকলে খাবার বেছে খাওয়াটা খুবই জরুরি। অতিরিক্ত মেদ ও রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে এমন কিছু পানীয় রয়েছে, যা ডায়েটে রাখলে উপকার মিলতে পারে।

কেন প্রয়োজন এই বিশেষ পানীয়?

স্থূলতা ও অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে ডায়াবেটিসের সমস্যা দিন দিন বাড়ছে। এর মূল কারণ হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন, কম পরিশ্রম, খেলাধুলার অভাব ও অতিরিক্ত ফাস্ট ফুড গ্রহণ। এই সমস্যা সামলাতে বিশেষ ধরনের এই পানীয় উপকারে আসতে পারে।

ওজন ও পেটের মেদ কমাতে পান করতে পারেন ‘গ্রিন অ্যাপেল স্মুদি’। ঘরে খুব সহজেই তৈরি করা যায় এই পানীয়। চলুন জেনে নিই প্রণালি।

উপকরণ:

– ১ কাপ পালং শাক কুচি
– ১টি সবুজ আপেল
– অর্ধেকটা শসা
-১ চামচ পাতিলেবুর রস
-১ কাপ কাঠবাদামের দুধ
– ১ চামচ চিয়া সিড

প্রস্তুত প্রণালি:

-আপেল ও শসা ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারে নিন।
-পালং শাক কুচি ও চিয়া সিড যোগ করে আবার ভালোভাবে ব্লেন্ড করুন।
-মিশ্রণটি মসৃণ হলে এতে কাঠবাদামের দুধ ও পাতিলেবুর রস মিশিয়ে নিন।
-উপরে পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন।

এই স্মুদি নিয়মিত খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে, ওজনও নিয়ন্ত্রণে থাকবে। স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে আরও এক ধাপ এগিয়ে যান এই সহজ ও কার্যকর পানীয়ের মাধ্যমে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন