চারঘাটে বিষমুক্ত পেয়ারা চাষে লাভবান কৃষক মামুন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহী জেলায় ফল উৎপাদনে সমৃদ্ধ একটি উপজেলা হলো চারঘাট। এখানে প্রস্থ ৪ হাজার ৯শ ৩ হেক্টর আম বাগানের পাশাপাশি আরও প্রায় ৬শ হেক্টর জমিতে পেয়ারা, কলা, বাতাবি লেবু,আদা ও বেদানা সহ অন্যান্য ফল আবাদ করা হয়।
চারঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে চারঘাটে কৃষকদের মাঝে ২৫ জন গ্রুপ এর মাধ্যমে প্রোগ্রাম অন এগ্রিকালচারল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর-নেউট্রিশন এন্টারপ্রেনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উদ্যোগী কৃষক-কৃষানাদের এঅচ (GAP (Good Agricuture practice) বা উত্তম কৃষি চর্যা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
গত মৌসুম রবি/২০২৩-২৪ অর্থবছর হতে পেয়ারা থাই গোল্ডন-৮ এর বায়োপেস্টিসাইড জনপ্রিয়করণ প্রদর্শনী ফল স্বরুপ উপজেলার শলুয়া ইউনিয়নের হলিদাগাছি গ্রামের আফাজ উদ্দিন ছেলে মোঃ মামুন আলী এই প্রশিক্ষণ নিয়ে পেয়ারা চাষে লাভবান হয়েছে। তিনি নিয়মিত জৈব বালাইনাশক ব্যবহার করে ভাল ফলনসহ বিষমুক্ত পেয়ারা উৎপাদন করেছেন। সরেজমিনে গিয়ে কৃষক মামুনের সাথে কথা বলে জানা যায়, তিনি গত এক বছরে ১লক্ষ ২৫ হাজার টাকা আয় করেছেন এবং ২০ শতাংশ জমিতে তিনি পেয়ারা আবাদ করেন। মামুন আরো জানান, সব সময় সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরার্মশ ও উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সহযোগিতায় পেয়ারা চাষে সে লাভবান হয়েছে। তিনি এখন চারঘাট উপজেলার সকল তরুণ কৃষকের একটি মডেল।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, কৃষক বাঁচলে, বাচঁবে দেশ। কৃষি সমৃন্ধ বাংলাদেশ । এই প্রকল্পের আওতায় পঞ্চাশ বছরের কম কৃষক-কৃষাণী উদ্যোগী শিক্ষার্থী আগ্রহীদের প্রশিক্ষণ, পরার্মশ ও কৃষি অফিসের সহযোগিতার মাধ্যমে বিষমুক্ত পেয়ারাসহ বিভিন্ন ফল উৎপাদনে আগ্রহী হচ্ছেন কৃষকরা।




