দেশে আরও ১৫ জনের করোনা শনাক্ত
কোনো মৃত্যু নেই, সুস্থ ১৮ জন

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ১৫ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। তবে কেউ মারা যাননি।
এ নিয়ে চলতি জুন মাসেই মোট ৮২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।
একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৮ জন। সব মিলিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের। আর আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। একই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
এরপর দীর্ঘ প্রায় তিন বছরের লড়াই শেষে ২০২৩ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাকে বৈশ্বিক জরুরি অবস্থা থেকে প্রত্যাহারের ঘোষণা দেয়।
২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে করোনার অমিক্রনের উপধরন জেএন.১ শনাক্ত হয়। দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এই ধরনটিকে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।




