আক্কেলপুরে আমন মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
প্রকাশিত:
জুন ১৯, ২০২৫; সময়: ৫:৪৭ pm | 
খবর > কৃষি

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : চলতি আমন মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। মঙ্গলবার (১৮ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গ্রামের ১,৯২০ জন কৃষক এ সুবিধা পান।
প্রতিজন কৃষকের মাঝে বিতরণ করা হয় ৫ কেজি উচ্চ ফলনশীল আমন ধানের বীজ, ১০ কেজি টিএসপি (TSP) ও ১০ কেজি এমওপি (MOP) সার।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা।




