২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃ’ত্যু ১, ভর্তি ৪১৬
প্রকাশিত:
জুলাই ২, ২০২৫; সময়: ৬:৫৯ pm | 
খবর > শীর্ষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে ৪১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর বুধবার এ তথ্য জানিয়েছে।
এ পর্যন্ত ২০২৫ সালে ডেঙ্গুতে মোট ৪৪ জন মারা গেছেন, যার মধ্যে ২৪ জন পুরুষ ও ২০ জন নারী। মোট আক্রান্তের সংখ্যা ১১,০৯৮ জন, যাদের মধ্যে ৬,৫৬১ জন পুরুষ এবং ৪,৫৩৭ জন নারী। আক্রান্তদের মধ্যে ৩২২ জন ঢাকা শহরের বাইরের বাসিন্দা।




