রাজশাহীতে বিশেষ অভিযানে আ.লীগের নারী নেত্রীসহ গ্রেপ্তার ২০

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫; সময়: ৫:৪৩ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে নারী নেত্রীসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোছা: পলি বেগমকে (৫০) গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ বনপুকুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী এবং ১৩ নম্বর ওয়ার্ড মহিলালীগের সাবেক সভাপতি।

এছাড়া ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএমপি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন