মোহনপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সম্মেলন

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫; সময়: ৬:৩৪ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মোহনপুর উপজেলা শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হল রুমে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এ্যাড: শফিকুল হক মিলন।

বাকশিস মোহনপুর উপজেলা শাখার আহ্বায়ক ও মোহনপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাকশিস রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও মাদার কেয়া গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপি  সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও শামসুজোহা শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমূখ।

সম্মেলনে সকলে একত্রিত হয়ে কলেজ শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সংগঠনকে আরো শক্তিশালীর জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন