বিএনপির মনোনয়ন পাওয়াই পিতার কবর জিয়ারত ও নফল নামাজ পড়লেন বাবুল

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী: ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় বাবার কবর জিয়ারত ও নফল নামাজ আদায় করলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
এর আগে গতকাল ৩রা নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থীদের নাম ঘোষনা করেন। সে সময় ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের নাম ঘোষনা করেন।
মঙ্গলবার ৪ই নভেম্বর সকাল ১০টায় উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামের পৈতৃক বাড়িতে গিয়ে নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নিহাল উদ্দিন আকন্দের কবর জিয়াফত করেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
কবর জিয়ারত শেষে সকাল ১১টায় বদলগাছী স্টেডিয়াম মাঠে ২রাকাত নফল নামাজ আদায় করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু মুসা, উপজেলা যুব দলের আহবায়ক হেলাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক নানু রহমান,উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজা, উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের ১নং সদস্য সচিব সমুন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হালিম,সাইদুল ইসলাম সোহেল, প্রচার সম্পাদক আবু রায়হান গিটার,ক্রীড়া সম্পাদক ইউনুছার রহমান, সাইদুর রহমান পিন্টু,যুবদলের সদস্য রবিউল হাসান সহ উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।




