রাজশাহী-১ আসনে দলীয় দ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ তিন নেতা

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬; সময়: ৬:৫৮ pm | 
খবর > নির্বাচন

মুক্তার হোসেন, গোদাগাড়ী: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলীয় ভেদাভেদ ভুলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে এক মঞ্চে দাঁড়ালেন তিন প্রভাবশালী নেতা। তারা হলেন বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, শিল্পপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক এবং ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচনী পথসভায় তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। নেতারা বলেন, গোদাগাড়ী ও তানোরের প্রতিটি বাড়ি ও পাড়ায় ঐক্যের বার্তা পৌঁছে দিয়ে বিজয় নিশ্চিত করা হবে।

গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় ঐক্যের এই দৃশ্যকে রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন