গোদাগাড়ীতে জামায়াত প্রার্থী মুজিবুর রহমানের দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা
প্রকাশিত:
ফেব্রুয়ারি ৭, ২০২৬; সময়: ৮:১৫ pm | 
খবর > নির্বাচন

মুক্তার হোসেন, গোদাগাড়ী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান শনিবার গোদাগাড়ী পৌর এলাকার সদর ডাইংপাড়া ও হাটপাড়া এলাকায় দিনব্যাপি গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, রিকশাচালক, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক এবং বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি ডা. মো. ওবায়দুল্লাহসহ দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
অধ্যাপক মুজিবুর রহমান গণসংযোগকালে বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।”




