জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব: সামসুজ্জোহা খান
প্রকাশিত:
ফেব্রুয়ারি ৭, ২০২৬; সময়: ৮:৪২ pm | 
খবর > নির্বাচন

মাসুদ রানা, পত্নীতলা: পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের ২নং ওয়ার্ডে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা বলেন, “জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।”
তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। পথসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।




