১১২ নির্বাচনি কর্মকর্তার দায়িত্বে রদবদল

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬; সময়: ১০:০৭ pm | 
খবর > নির্বাচন

পদ্মাটাইমস ডেস্ক: মাঠপর্যায়ের ১১২ জন কর্মকর্তার দায়িত্বে রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত জুলাইয়ে শতাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছিল। সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবারও বড় পরিসরে এ রদবদল করা হলো বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এএমএম নাসির উদ্দিন-এর নেতৃত্বাধীন বর্তমান কমিশন গত সপ্তাহে জানিয়েছে, স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের জন্য তারা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে।

এ বিষয়ে চলতি সপ্তাহে কমিশনের সভায় বিস্তারিত আলোচনা হওয়ার আভাসও দেওয়া হয়েছে। নির্বাচন প্রস্তুতি জোরদার ও মাঠপর্যায়ে কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যেই এ দায়িত্ব পরিবর্তন আনা হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন