সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন ১৫ সদস্য
প্রকাশিত:
মার্চ ১২, ২০২৬; সময়: ৪:৪০ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক: স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে সভাপতি করে ১৫ সদস্যবিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকারই এই কমিটির সভাপতি হন।
কমিটির সদস্যরা হলেন-সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির।




