২৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণ

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬; সময়: ১২:৩০ am | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের অধীন ২৭ নম্বর ওয়ার্ড (পূর্ব-পশ্চিম) যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা (বীর উত্তম) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বাদ আসর ২৭ নম্বর ওয়ার্ডের ছোটবটতলা মোড়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নেসার উদ্দিন, মহানগর বিএনপি নেতা ডা. খোকন, রাজশাহী মহানগর জাসাসের সদস্য সচিব মো. সেলিম রেজা, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন এবং সদস্য মুজিবুল হক মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৭ নম্বর ওয়ার্ড যুবদল (পশ্চিম) এর আহ্বায়ক শহিদুল ইসলাম রকি। দোয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য নাফিজ ইমতিয়াজ ড্যানী। এ সময় উপস্থিত ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড (পশ্চিম) যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. হিমেল, পূর্ব যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ যুবদল নেতা কায়সার জামান শুভ, আক্তারুজ্জামান মিন্টু, নাঈম আলী, রাব্বনী, বাচ্চু এবং স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন