ঈদ আনন্দে সম্প্রীতির আহ্বান বিএনপি নেতা গোলাম মোস্তাফা মামুনের

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬; সময়: ১১:৩৪ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিএনপির নেতা মো. গোলাম মোস্তাফা মামুন। তিনি বর্তমানে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের সাধনার পর আসে। এ উৎসব কেবল আনন্দের নয়, বরং মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।

তিনি বলেন, রমজান আমাদের সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করেই ঈদ উদযাপন করতে হবে। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

গোলাম মোস্তাফা মামুন আরও বলেন, বর্তমান সমাজে পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির চর্চা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ঈদুল ফিতর সেই মূল্যবোধগুলো পুনর্জাগরণের একটি বড় সুযোগ। হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াতেই নিহিত।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি মহান আল্লাহর কাছে শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করেন। পাশাপাশি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে রাজশাহীসহ দেশের সকল মুসলিম উম্মাহকে ঈদ মোবারক জানান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন