মিরপুরে ঈদের নামাজ আদায় করলেন বিরোধী দলীয় নেতা

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬; সময়: ১১:৫৪ am | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক: রাজধানীর মিরপুর এলাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় আয়োজিত জামাতে তিনি অংশ নেন।

বিরোধী দলীয় নেতার আগমনকে কেন্দ্র করে এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নামাজ শেষে খুতবা ও দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে তিনি মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে তিনি কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন