বাংলাদেশ ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৮ এপ্রিল

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬; সময়: ১২:৪১ pm | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক: বাংলাদেশ ব্যাংক -এর অধীন দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুরে ২৪টি ক্যাটাগরিতে মোট ১২৬টি অস্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল ২০২৬ থেকে আবেদন শুরু হয়ে চলবে ৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

গুরুত্বপূর্ণ পদ ও যোগ্যতা

সহকারী ব্যবস্থাপক (জেনারেল)
পদসংখ্যা: ৬
যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর

সহকারী ব্যবস্থাপক (ভল্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর

সহকারী ব্যবস্থাপক (উৎপাদন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: যন্ত্র/তড়িৎ/শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমান

সহকারী ব্যবস্থাপক (এক্সামিনেশন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর

অফিসার (জেনারেল)
পদসংখ্যা: ৭
যোগ্যতা: স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর

অফিসার (উৎপাদন)
পদসংখ্যা: ৬
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং

উপসহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (বিদ্যুৎ/সিভিল)
পদসংখ্যা: ২
যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং

সহকারী, প্রোডাকশন চেকার, ইন্টারনাল চেকার, পরীক্ষক
মোট পদ: ৬০+
যোগ্যতা: এইচএসসি/সমমান

ড্রাইভার, ফর্কলিফট অপারেটর, কেয়ারটেকার, নিরাপত্তাপ্রহরী, জুনিয়র টেকনিশিয়ানসহ অন্যান্য পদ
যোগ্যতা: এসএসসি/সমমান (পদের ভিত্তিতে ভিন্ন শর্ত প্রযোজ্য)

বয়সসীমা: ১ ডিসেম্বর ২০২৫ তারিখে- ৯ম ও ১০ম গ্রেড: ২১-৩২ বছর, অন্যান্য নির্দিষ্ট পদ: ১৮-৩২ বছর
(বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: অফেরতযোগ্য ২০০ টাকা

শেষ সময়: ৪ জুন ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট

বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করার জন্য বলা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন