সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা

প্রকাশিত: জুন ১৩, ২০২৬; সময়: ১:০৬ am | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় নগরীর পদ্মা গার্ডেনের কফি বারে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, সময় টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি সাইফুর রহমান রকি, ক্যামেরাপার্সন পাপ্পু, রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল হোসেন বাবু, কোষাধ্যক্ষ আল আমিন, সদস্য ও এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, কার্যনির্বাহী সদস্য রাউফ উদ্দিন রাফি ও মো. রাজীব আলী রাতুল, যুগ্ম সম্পাদক মো. নুরে ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী এবং মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদুল ইসলাম সনেট প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং রাজশাহীর গণমাধ্যমের উন্নয়নসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত অতিথিরা সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন