আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী জেলা জিয়া পরিষদ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে আরডিএ কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর মোহাম্মদ সালাহউদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম হিরক, সহ-সভাপতি প্রফেসর ড. মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ শফিউল আলম, দপ্তর সম্পাদক প্রভাষক সেলিম হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আলম।
অনুষ্ঠানে বক্তারা রাজশাহীর পরিকল্পিত নগরায়ন, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীকে আরও আধুনিক, বাসযোগ্য ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।




