ওয়ালটন ও আকিজে চাকরির সুযোগ, আবেদন চলছে

প্রকাশিত: জুন ২৯, ২০২৬; সময়: ১২:০৫ am | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় দুটি প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ‘বি২বি করপোরেট সেলস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এ পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

অন্যদিকে, আকিজ ভেঞ্চার লিমিটেড তাদের লোকাল প্রকিউরমেন্ট বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। এ নিয়োগে আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

উভয় প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন-ভাতা ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

য়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

পদের নাম: বি২বি করপোরেট সেলস এক্সিকিউটিভ। পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।

অভিজ্ঞতা: ১-৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ পাবেন।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মক্ষেত্র: অফিসে। বয়সসীমা: ২৪–৩৫ বছর। কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আবাসিক এলাকা)। বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, দুপুরে খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি এবং উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৬।

আকিজ ভেঞ্চার

আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের লোকাল প্রকিউরমেন্ট বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিভাগ: লোকাল প্রকিউরমেন্ট।

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।

রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ, পদ ৫৭রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ, পদ ৫৭
অভিজ্ঞতা: ১-৪ বছর।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। কর্মক্ষেত্র: অফিস।

বেপজাতে বড় নিয়োগ, পদ ১১৭বেপজাতে বড় নিয়োগ, পদ ১১৭
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর।

কর্মস্থল: ঢাকা। বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুটি ছুটি, বিমা, গ্র্যাচুইটি, মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, দুটি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ জুলাই ২০২৬।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন