ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড জিতল শিশু কনটেন্ট নির্মাতা সুজানা

‘ইন্সপায়ারিং চিলড্রেন’ বিভাগে সম্মাননা, ইতিবাচক কনটেন্ট তৈরির স্বীকৃতি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬; সময়: ৫:২৫ pm | 
খবর > লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক : দেশের ডিজিটাল অঙ্গনের জনপ্রিয় শিশু কনটেন্ট নির্মাতা সুজানা চৌধুরী পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘ইন্সপায়ারিং চিলড্রেন’ সম্মাননা। ‘দ্য মার্ভেল–বি ইউ’ আয়োজিত **‘মেরিল প্রেজেন্টস মার্ভেল অব টুমোরো ইনফ্লুয়েন্সার ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এ এই স্বীকৃতি অর্জন করেন তিনি।

‘সুজানা দ্য আনস্টপেবল’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত সুজানা অল্প বয়সেই শিশুদের জন্য ইতিবাচক, শিক্ষামূলক ও বিনোদনধর্মী কনটেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

মাত্র চার বছর বয়সে বাবা আরজে উদয়ের হাত ধরে কনটেন্ট নির্মাণে যাত্রা শুরু হয় সুজানার। পারিবারিক পরিবেশে নির্মিত স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন ভিডিওর মাধ্যমে খুব অল্প সময়েই লাখো দর্শকের ভালোবাসা অর্জন করে সে। বর্তমানে নয় বছর বয়সী এই খুদে নির্মাতা দেশের শিশু কনটেন্ট জগতের অন্যতম পরিচিত মুখ।

ডিজিটাল মাধ্যমে জনপ্রিয়তার সুবাদে ইতোমধ্যে দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে সুজানা। প্রাণ-আরএফএল, গ্রামীণফোন, বিকাশ, নগদ, মজারু, হইচই, আকিজ, গাড়িবুক এবং ইউনিলিভারসহ শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রচারণায় অংশ নিয়েছে সে।

আয়োজকদের ভাষ্য, শিশুদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে ধারাবাহিক ভূমিকা রাখায় সুজানাকে ‘ইন্সপায়ারিং চিলড্রেন’ বিভাগে এই সম্মাননা দেওয়া হয়েছে।

এই অর্জনকে সুজানার দীর্ঘদিনের কনটেন্ট যাত্রার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন তার পরিবার ও শুভানুধ্যায়ীরা। তাদের বিশ্বাস, সুজানার এই সাফল্য দেশের আরও অনেক শিশুকে সৃজনশীল ও ইতিবাচক কনটেন্ট নির্মাণে উৎসাহিত করবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন