মোহনগঞ্জ ডিগ্রি কলেজে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত
প্রকাশিত:
জুলাই ১৬, ২০২৬; সময়: ৮:০৩ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকালে কলেজের হলরুমে দিবসটি উপলক্ষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মজিবর রহমান। দোয়া পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ সমির উদ্দিন সরদার।
এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।




