সিরাজগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশিত: জুলাই ২২, ২০২৩; সময়: ২:৩৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার সকালে উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের তালগাছি বাজারের দক্ষিণ পাশের গ্রামীণ ব্যাংকের সামনে থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে প্রায় ৭০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধ দিনের বেলায় স্থানীয় তালগাছি বাজারে ঘোরাঘুরি করে রাতে গ্রামীণ ব্যাংকের সামনে রাত্রী যাপন করতেন।

আজ শনিবার সকালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সকাল ৮টার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল কামরুজ্জামান পিপিএম এসে মরদেহের প্রাথমিকভাবে সুরতহাল করেন এবং পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে চেষ্টা করছেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে তারা এসেও মরদেহ শনাক্তের যথাযথ চেষ্টা করবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন