পোরশায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩; সময়: ২:২৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক নওগাঁর পোরশা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে মঙ্গলবার এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ পর্যায়ে ১০৪ পরিবারকে ঘর দেওয়ার উদ্বোধনের মাধ্যমে পোরশা উপজেলায় ৩৬৩ পরিবারকে ঘর প্রদান করা হয়। এত আর কোন ভূমিহীন ও গৃহহীন থাকবেনা বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়।

এসময় সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন